Home বিনোদন ১ টাকায় চুক্তিবদ্ধ হলেন নায়িকা নিপুণ!

১ টাকায় চুক্তিবদ্ধ হলেন নায়িকা নিপুণ!

0
298

বিনোদন ডেস্ক- এমন ঘটনা সচরাচর মেলে না। যেমনটা ঘটালেন চিত্রনায়িকা নিপুণ। মাত্র এক টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হলেন ‘মনোলোক’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে।

 

১৭ নভেম্বর (বুধবার) রাজধানীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হলো ছবিটির মহরত। শহীদ রায়হান রচিত ও পরিচালিত পূর্ণদৈর্ঘ্য মনস্তাত্ত্বিক ঘরানার এই ছবিটি প্রযোজনা করছেন হাফিজ আলম বক্স।

 

মহরতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এমপি। ছিলেন ছবিটির পরিচালক ও শিল্পী-কুশলীরাও।

 

এক টাকায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে নির্মাতা শহীদ রায়হান বলেন, ‘নিপুণ পেশাদার অভিনেত্রী। সিনেমার পাণ্ডুলিপি পড়ে এবং আমাদের পরিকল্পনার কথা শুনে তিনি কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি স্বেচ্ছায় মাত্র এক টাকার বিনিময়ে আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। একজন পরিচালক হিসেবে এটি অনেক সম্মান ও উৎসাহের বিষয়। নিপুণের এই ঘটনা উদাহরণ হয়ে থাকবে।’

 

সিনেমাটিতে নিপুণ মায়ের চরিত্রে অভিনয় করবেন। স্বাধীনতা উত্তর রাজনৈতিক প্রবাহ থেকে শুরু করে উঠে আসবে ২১ আগস্ট গ্রে নে ড হামলার প্রেক্ষাপট। আগামী ২১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত একটানা সিনেমাটির শুটিং ঢাকার বিভিন্ন লোকেশনে হবে। আসছে স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here