Home বিনোদন সমুদ্রস্নানে মেহজাবীন, দিলেন নতুন বার্তা

সমুদ্রস্নানে মেহজাবীন, দিলেন নতুন বার্তা

0
221

বিনোদন ডেস্ক- দেশীয় নাটকের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছর ধরেই তার দাপট চলছে নাট্যাঙ্গনে। অভিনয়ে নিজেকে যেমন পরিপক্ব করে তুলেছেন, তেমনি জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছেন সবাইকে। যার সুবাদে সারাবছরই অভিনয়ে ডুবে থাকতে হয় তাকে।

 

সম্প্রতি মেহু ঘোষণা দিয়েছেন, এ বছর আর অভিনয় করবেন না। দুই মাসের একটি বিরতি নিচ্ছেন তিনি। এর কারণও অবশ্য ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। এখন থেকে বেছে বেছে ভালো গল্প-চিত্রনাট্যে কাজ করতে চান। আগামী ভ্যালেন্টাইন ঘিরেও তার পরিকল্পনা এমনই। তাই চাচ্ছেন, এই বিরতির সময়ে নিজেকে নতুন ধাঁচের কাজের জন্য প্রস্তুত করতে।

 

এদিকে বুধবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের তীরে ঢেউয়ের সঙ্গে জলকেলি করছেন তিনি। তার চোখে-মুখে উচ্ছ্বাস।

 

ছবিগুলোর ক্যাপশনে মেহু একটি ইতিবাচক বার্তা দিয়েছেন। ছবিতে তিনি যেই ভঙ্গিমায় রয়েছেন, সেটার ব্যাখ্যা উঠে এসেছে ক্যাপশনে। অভিনেত্রী লিখেছেন, ‘জীবন তোমাকে খুব আঘাত করেছে কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে।’

 

ক্যাপশনের তাৎপর্য খুঁজতে গেলে বেরিয়ে আসে একটি প্রশ্ন। মেহজাবীন কি জীবনে আঘাত পেয়েছেন? যে আঘাত ভুলে নিজেকে শান্ত-স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। উত্তরটা রয়ে যায় ধোঁয়াশায়। এমনও হতে পারে, ভক্তদের উপদেশ দেওয়ার জন্যই কথাটি বলেছেন তিনি।

 

ছবিতে মেহজাবীনের পরনে রয়েছে সাদা টপস এবং নীল জিনস। মায়াবী রূপে তাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। মাত্র ১ ঘণ্টায় তার ওই পোস্টে ৭১ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। এছাড়া মন্তব্যের সংখ্যা সাড়ে ৬ হাজারের বেশি।

 

উল্লেখ্য, মেহ্জাবীন সম্প্রতি শেষ করেছেন মাসুম শাহরিয়ার পরিচালিত নবনীর গল্প নামে এক ঘণ্টার একটি নাটকের কাজ। শিহাব শাহীনের ‘নীল জলের কাব্য’ নামে ভ্যালেন্টাইনের একটি কাজের অর্ধেক শুটিং শেষ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here