Home দেশের খবর ঢাকা প্রেমিকাকে প্রমাণ দিতে গিয়ে ভুয়া এএসপি আটক

প্রেমিকাকে প্রমাণ দিতে গিয়ে ভুয়া এএসপি আটক

0
119

নজর২৪, গাজীপুর- গাজীপুরের শ্রীপুরে ভুয়া এএসপি পরিচয় দানকারী কাউছার (২৮) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুরের মাওনা হাইওয়ে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে গণভবনের একটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়।

 

সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে আটক করা হয়।

 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন জানান, কাউছার দুপুর সোয়া ১২টার সময় মাওনা উড়াল সেতুর নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে সিনিয়র সহকারী পুলিশ সুপার পরিচয় দেয়। এ সময় তার সঙ্গে একজন যুবতী মেয়ে ছিলেন। পরে তারা আমাকে ফোনে জানালে আমি ওই ভুয়া এএসপিকে উড়াল সেতুর নিচে পুলিশ বক্সে নিয়ে বসার নির্দেশ দেই এবং আপ্যায়ন করার কথা বলি।

 

পুলিশ বক্সে এসে দেখি সে আমার চেয়ারে বসে আছে। তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হলে জিজ্ঞাসাবাসে সে প্রকৃত পরিচয় স্বীকার করে। এ সময় তার সঙ্গে থাকা ওই মেয়েটি কৌশলে সটকে পড়েন। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতা’রণার অভি’যো’গে মামলা রয়েছে।

 

জিজ্ঞাসাবাদে আটক কাউছার আরও জানায়, সে ওই মেয়ের সঙ্গে সিনিয়র এএসপি পরিচয়ে মুঠোফোনে দুই দিনেই প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে মেয়েটিকে এএসপি প্রমাণের জন্য মাওনা এলাকায় পুলিশ বক্সে আসে।

 

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি এআরএম আল মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here