রংপুরে বিয়ের আশ্বাসে কলেজ ছাত্রীকে একাধিকবার ধ.র্ষ.ণ, শিক্ষক গ্রেফতার

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ এনে রংপুরে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক কলেজ ছাত্রী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

 

ছাত্রী এবং এজাহার সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার কাটাদুয়ার গ্রামের বাসিন্দা নীলফামারী কিশোরগঞ্জ নয়নখাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সৈয়দ পাপন মিয়া (২৭) তারাগঞ্জ উপজেলা সদরের আলমগীর হোসেনের বাসায় ভাড়া থাকতেন। শিক্ষক হওয়ায় মেয়েটি বাসায় গিয়ে তার কাছে প্রাইভেট পড়তেন।

 

এরই মধ্যে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের কথা বলে পাপন একাধিকবার ধর্ষণ করেন ওই কলেজ ছাত্রীকে। বিয়ের জন্য চাপ দিলে পাপন ওই ছাত্রীকে বিয়ে করতে নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে তারাগঞ্জের বাসা ছেড়ে চলে যান পাপন। এ ঘটনাটি পরিবারের সদস্যরা জানতে পারলে মেয়েটির বাবা বুধবার রাতে তারাগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ রাতেই গ্রামের বাড়ি থেকে পাপনকে গ্রেফতার করে।

 

তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মেয়েটি থানায় আসার সঙ্গে সঙ্গে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে আজ বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *