Home বিনোদন ‘কয়লা’য় বুবলীর সঙ্গী হবেন নায়ক নিরব

‘কয়লা’য় বুবলীর সঙ্গী হবেন নায়ক নিরব

0
126

বিনোদন ডেস্ক- তরুণ নির্মাতা সাইফ চন্দনের নতুন সিনেমা ‘কয়লা’। এই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এই ছবিটির কাজ শিগগিরই শুরু হবার অপেক্ষায়।

 

এদিকে নতুন খবর জানা গেল। এ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব। এ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন নিরব-বুবলী।

 

তবে নিরবের কাজের ব্যাপারটি এখনো চূড়ান্ত হয়েছে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পরিচালক এ ব্যাপারে মৌনতা পালন করছেন।

 

নায়ক নিরবও ‘কয়লা’ ছবিতে অভিনয়ের ব্যাপারে মুখ খুললেন না। তিনি বলেন, ‘এটা আনন্দের ব্যাপার যে বুবলীর সঙ্গে আমার জুটিটি প্রযোজক ও পরিচালকদের আগ্রহে পরিণত হয়েছে। আমরা কিছু ভালে সিনেমা উপহার দিতে চাই।’

 

এদিকে পরিচালক সাইফ চন্দন তার সিনেমা প্রসঙ্গে বলেন, ‘মৌলিক গল্পে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। এখানে চরিত্রগুলোর প্রাণ আছে। চরিত্রের সঙ্গে মানিয়েই বুবলীকে নেয়া। নায়কের ব্যাপারেও শিগিগরই জানা যাবে।’

 

সাইফ চন্দন জানান, ‘কয়লা’ ছবিটির শুটিং হবে যশোরের বর্ডার এলাকায়। এর কাহিনি ও সংলাপ করেছেন আবদুল্লাহ জহির বাবু।

 

বুবলী বলেন, ‘আসলেই আমি চরিত্রটি নিয়ে এক্সাইটেড। একেবারেই নতুন ধরনের চরিত্র আমার জন্য।’ শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here