Home প্রধান খবর টাঙ্গাইলের এমপি একাব্বর হোসেন মারা গেছেন

টাঙ্গাইলের এমপি একাব্বর হোসেন মারা গেছেন

0
100

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসন থেকে টানা চারবারের এমপি ও সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু।

 

এমপির স্ত্রী ঝর্ণা হোসেন জানান, তার স্বামী (একাব্বর হোসেন) দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ১৬ অক্টোবর তিনি ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে সিএমএইচএ ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

তার নামাজের জানাযা আগামীকাল বুধবার বাদ জোহর মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

এদিকে একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মরহুমের আত্মার শান্তি কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here