Home বিনোদন এবার শখকে নিয়ে ‘রাতাড্ডা’য় থাকবেন তানভীর তারেক

এবার শখকে নিয়ে ‘রাতাড্ডা’য় থাকবেন তানভীর তারেক

0
126

বিনোদন ডেস্ক- দেশের এক সময়কার জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। তবে দীর্ঘদিন ধরে অনেকটা আড়ালেই আছেন তিনি। নিজের ক্যারিয়ার থেকে দূরে সরে গেছেন। বিয়ে করে ঘর-সংসারী হয়েছেন। জন্ম দিয়েছেন সন্তানও। সব মিলিয়ে শখের জীবন বদলে গেছে অনেক।

 

দীর্ঘ প্রায় ৬ বছর পর কোনো লাইভ অনুষ্ঠানে এসে সেই বদলে যাওয়া জীবনের গল্প শোনাবেনই এই অভিনেত্রী। তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় তিনি অংশ নেবেন জাগো এফএমের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘রাতাড্ডা’য়। আজ সোমবার (১৫ নভেম্বর) রাত ১০টায় শুরু হবে দুই ঘণ্টার এই লাইভ।

 

তানভীর বলেন, ‘নিজের ক্যারিয়ার, সংসার ও সন্তানের মা হওয়া প্রসঙ্গে যাপিত জীবনের সংগ্রাম নিয়ে কথা বলবেন মডেল শখ। অনেক অজানা বিষয় নিয়েও আমরা আলোচনা করবো।’

 

এ বিষয়ে আনিকা কবীর শখ বলেন, ‘আমি ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায় যেমন দেখেছি, তেমনি নিজের বয়সের সঙ্গে জীবনের সংগ্রামটাও অনুভব করেছি। তারকা জীবনে মা হওয়াটাও একটা বড় সংগ্রাম। কারণ আমাকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে। এসব নিয়ে আজ কিছু আলোচনা হবে।’

 

আজকের আলোচনায় জানা যাবে শখ আবার কবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here