ডিভোর্সের পর আরও সাহসী সামান্থা, নিলেন নতুন সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদ হয়েছে কিছু দিন আগে। তারকা অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। শোনা যায়, বিয়ের পরও সিনেমায় সামান্থার খোলামেলা চরিত্রে অভিনয় ও ফটোশুটের কারণে ভেঙেছে তাদের ঘর।

 

এদিকে ডিভোর্সের পর আরও বেশি সাহসী হয়ে উঠেছেন সামান্থা। একের পর এক বড় প্রোজেক্টে যুক্ত হচ্ছেন তিনি। এবার যুক্ত হলেন একটি সিনেমার আইটেম গার্ল হিসেবে। সিনেমার নাম ‘পুষ্পা’। যেটার কেন্দ্রীয় চরিত্রে আছেন সুপারস্টার আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

 

অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমার সিংহভাগ কাজ শেষ। তবে নির্মাতা সুকুমার নতুন করে এতে আইটেম গান যুক্ত করতে চাচ্ছেন। এ জন্য বেশ কিছু দিন ধরেই একজন আবেদনময়ী নায়িকা খুঁজছিলেন। অবশেষে সামান্থাকে বেছে নিয়েছেন তারা।

 

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য সামান্থার সঙ্গে যোগাযোগ করেন পরিচালক সুকুমার। নির্মাতার প্রস্তাবে সম্মতি দিয়েছেন এই অভিনেত্রী।

 

এর আগে ‘রাঙ্গাস্থালাম’ সিনেমায় সুকুমারের নির্দেশনায় কাজ করেছেন সামান্থা। এ সিনেমার আইটেম গানে পারফর্ম করেছিলেন পূজা হেগড়ে।

 

স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। করোনা সংকটের পর গত ১০ নভেম্বর ভারতের গোদাবরী জেলার পূর্বে অবস্থিত মারেদুমিলি অরণ্যে সিনেমাটির শুটিং শুরু করেন নির্মাতা।

 

জানা গেছে, ‘পুষ্পা’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ।

 

সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। ৩৫ কোটি রুপি নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশের অংশীদারও থাকছেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *