নজর২৪, জয়পুরহাট- জয়পুরহাটে এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের মাতৃভূমি অটিজম একাডেমি মিলনায়তনে নুরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে পাঁচটি হাফেজিয়া ও এতিমখানার ১৫০ জন এতিম শিশুদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়।
নুরুল ইসলাম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৃভূমি অটিজমের সভাপতি আ স ম মোক্তাদির তিতাস। এ সময় অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল মতিন, জয়পুরহাট পৌরসভার কাউন্সিলর পাপিয়া বারিক প্রমুখ।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।
