এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ
নজর২৪, জয়পুরহাট- জয়পুরহাটে এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের মাতৃভূমি অটিজম একাডেমি মিলনায়তনে নুরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে পাঁচটি হাফেজিয়া ও এতিমখানার ১৫০ জন এতিম শিশুদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়। নুরুল ইসলাম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৃভূমি অটিজমের সভাপতি আ স ম মোক্তাদির…
