Home বিনোদন রাম চরণের সিনেমায় ৭ মিনিটে ব্যয় ৮১ কোটি টাকা!

রাম চরণের সিনেমায় ৭ মিনিটে ব্যয় ৮১ কোটি টাকা!

0
231

বিনোদন ডেস্ক- তেলেগু তারকা রাম চরণ। দক্ষিণ ছাড়িয়ে এখন সারা ভারতে ছড়িয়ে পড়েছে তাঁর খ্যাতি। বলিউডে তাঁকে ঘিরে চাহিদা শুরু হয়েছে।

 

সুপারস্টার রাম চরণকে নিয়ে পরিচালক এস শংকর নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘আরসি১৫’ নামে সিনেমা। সিনেমাটির ৭ মিনিটের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করছেন নির্মাতারা।

 

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে বেশ কিছু ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য রাখার পরিকল্পনা করেছেন পরিচালক। এর মধ্যে উল্লেখযোগ্য দৃশ্য রয়েছে ট্রেনে। সিনেমাটির ৭ মিনিটের অ্যাকশন দৃশ্যের জন্য ৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮১ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৪৮৬ টাকা) ব্যয় করবেন নির্মাতারা। এসব দৃশ্যের স্টান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন আনবারিবসহ বেশ কজন। শোনা যাচ্ছে, অ্যাকশন দৃশ্যে রাম চরণকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা যাবে।

 

এ সিনেমার গল্পে সিবিআইয়ের প্রাক্তন যুগ্ন পরিচালক ভিভি লক্ষ্মী নায়ণের চরিত্রে দেখা যাবে রাম চরণকে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এছাড়াও অভিনয় করছেন শ্রীকান্ত, অঞ্জলি, নবীন চন্দ্র, সুনীল, জয়রাম প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন দিল রাজু।

 

রাম চরণের মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। এছাড়াও বাবা চিরঞ্জীবির সঙ্গে একই পর্দায় ছেলে রাম চরণকে দেখা যাবে ‘আচার্য’ সিনেমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here