পুলিশের ধাওয়ায় পালানো সেই ‘লেডি বাইকার’ ৬ দিনেও অধরা

নজর২৪ ডেস্ক- লেডি বাইকার রিয়া রায়। সিলেটসহ সারা দেশের যুবক-যুবতী ও তরুণ-তরুণীদের কাছে পরিচিত মুখ। ফেসবুকে বেশ জনপ্রিয় রিয়া। নিজের মতো অন্য তরুণীদের ভিডিও বার্তার মাধ্যমে মোটরসাইকেল চালাতে উদ্ধুদ্ধ করেন সে। এছাড়াও টিকটকেও বেশ পরিচিত রিয়া।

 

তবে এবার লেডি বাইকার হিসেবে নয় মাদক কারবারে ফেঁসে গেছেন তিনি। তার প্রেমিকা মাদকসহ ধরা পড়েছে পুলিশের কাছে। গত রোববার রাতে পুলিশের হাত ফসকে বেরিয়ে গেছেন তিনি। এখন পুলিশ হন্য হয়ে খুঁজছে রিয়াকে। কিন্তু ৬ দিনেও তাকে গ্রেফতার করা যায়নি।

 

পুলিশের দেওয়া তথ্যমতে ও এজাহার অনুযায়ী, পুলিশের ধাওয়ায় পালিয়ে যান লেডি বাইকার রিয়া। পালিয়ে যাওয়ার পর এতদিনেও গ্রেফতার না হওয়ায় আবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

 

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটকার থেকে মা দক উদ্ধারের ঘটনায় রিয়া ও তার বয়ফ্রেন্ড সামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ। সোমবার (৮ নভেম্বর) পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়। মাদক মামলায় ইতোমধ্যে গ্রেফতার রিয়া রায়ের বয়ফ্রেন্ড আরমান সামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

 

পুলিশ আরও জানায়, উশৃঙ্খল এবং বিলাসী জীবনযাপনের পাশাপাশি সামি ও রিয়া তারা দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। চতুর সামি তার গার্লফ্রেন্ড রিয়াকে বাঁচানোর জন্য রোববার রাতে পুলিশের সিগন্যালে না থেমে কিছুটা দূরে গিয়ে রিয়াকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে পুলিশের কাছে ধরা দেন।

 

রিয়াকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দিলেও তাদের ব্যবহৃত প্রাইভেট গাড়িতে থেকে যায় মা দক। এরপর পুলিশ গাড়িটি তল্লাশি করে ই য়াবা ট্যাবলেট, ম’দ ও গাঁ’জা উদ্ধার করে।

 

মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তাকে গ্রেফতারের জন্য আমরা সব পন্থা অবলম্বন করছি। যেকোনো সময় সে পুলিশের খাঁচায় বন্দি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *