মীরসরাইয়ে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও জোর করে ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।

 

উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাকি ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ১৬টি ইউনিয়নে ১৪৪টি ওয়াডে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে হয়েছে ভোটগ্রহণ।

 

১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ঘোড়া প্রতীকের (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী সকাল ১১ টায় নিজ কেন্দ্রে ভোট দিতে আসার সময় হামলার শিকার হয়েছেবলে অভিযোগ করে জানান, কেন্দ্রে আসার পথে, তার গাড়িতে হামলা করে নৌকা প্রতীকের লোকজন। এতে তার ছেলে, বোন, ভগ্নিপতি, ছোট ভাইয়ের বউ আহত হয়েছে। ভোট দিতে এসে দেখেন নৌকা প্রতীকের সবগুলো ব্যালটে আগে থেকে সিল মারা। এ ঘটনায় তিনি ভোট কারচুপির অভিযোগ তুলে সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।

 

একই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুল হক এই অভিযোগ প্রত্যাখান করে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। মানুষ নৌকা প্রতীকে উৎসাহ নিয়ে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে।’

 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইন বলেন, ‘বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *