মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার (১১নভেম্বর) বিকেলে মির্জাপুর সরকারি কলেজে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিক হয়েছে।
আলোচনা সভায় যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি।
এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ অসংখ্য নেতাকর্মীরা এ দোয়া মাহফিলে অংশ নেয়।
আলোচনা শেষে ১৫ই আগস্ট শহীদ ফজলুল হক মনিসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও মির্জাপুরের স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা ওলামা লীগের সভাপতি সুফী ইকরাম ফারুক। অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে আজহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত।
