তেলের দাম ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দিলো বিএনপি

নজর২৪, ঢাকা- জ্বালানি তেল ও বাস-লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর দেশের মহানগর ও ১২ নভেম্বর দেশের জেলা-জেলায় বিক্ষোভ ডেকেছে বিএনপি।

 

সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।

 

মানববন্ধনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এই সরকার পকেটমার সরকার। পরপর দু’বার সরকার জনগণের পকেট কেটেছে; একবার ডিজেল-তেলের দাম বাড়িয়ে, দ্বিতীয়বার বাসের ভাড়া বৃদ্ধি করে।’

 

তিনি দাবি করেন, ‘এটা পাতানো খেলা, সাজানো খেলা।’

 

জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজনে এ কর্মসূচিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। নিজেদের পকেট কাটছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *