ক্ষুব্ধ তসলিমা নাসরিন বললেন, ‘জিহাদিদের পুরোনো টার্গেট আমি’

আন্তর্জাতিক ডেস্ক- ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে এক সপ্তাহের জন্য ব্যান করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিং সতার প্রতি বাদ করায় তসলিমার আইডিতে একের পর এক রিপোর্ট করা হয়।

 

সেই রিপোর্টের প্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ তসলিমার আইডি এক সপ্তাহের জন্য ব্যান করে। সেই নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্ত হয়েছেন এই নারীবাদী লেখিকা।

 

ব্যান তুলে নেওয়ার পর তসলিমা নিজের সোশ্যাল আইডিতে দাবি করেছেন, ফেসবুকে এখন জিহা’দীরা কাজ করছে।

 

তিনি নিজের ভেরিফায়েড আইডিতে লিখেছেন, ‘আবারও ফেসবুকের জারি করা সাতদিনের ব্যান কাটালাম। ফেসবুক জিহা’দিদের পাল্লায় পড়েছে, এ আমি নিশ্চিত। জিহা’দিদের বহু পুরোনো টার্গেট আমি। জিহা’দি লিঙ্গপালেরা যখন রিপোর্ট করে, সদলবলে করে।’

 

তসলিমা আরও লিখেছেন, ‘ফেসবুকে যে জিহা’দিরা কর্মরত, তারা তো উল্লসিত টার্গেট কতল করার সুযোগ পেয়ে। ফেসবুককে এই লিঙ্গপালেরা একদিন হয়তো জিহা’দিস্থান বানিয়ে ছাড়বে। মানবকল্যাণের জন্য কথা বলার অনুমতি মেলে না, কিন্তু মানুষকে কু পি য়ে মা রার অ স্ত্রগুলো ধারা লো করার অনুমতি ঠিকই মেলে।’

 

এর আগে ফেসবুক আইডি ব্যান হওয়ার পর টুইটারে তসলিমা লিখেছিলেন, ‘সত্যি বলার অপরাধে ফেসবুক আমাকে আবারও ৭ দিনের জন্য নিষিদ্ধ করেছে।’

 

চলতি বছরের ১৬ মার্চেও ফেসবুক তাদের প্ল্যাটফর্মে তসলিমা নাসরিনকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছিল। ২০১৫ সালে একবার তার অ্যাকাউন্ট ব্লক করে রেখেছিল সামাজিক যোগাযোগের এই মাধ্যম। এছাড়া বিভিন্ন সময়ে ফেসবুকের নীতি লঙ্ঘন করায় তার অনেক পোস্ট মুছে ফেলে এই সামাজিক যোগাযোগমাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *