Home বিনোদন ‘দ্বিতীয় বিয়ে জগতে এটাই প্রথম নয়’, বিয়ের পর বললেন নাফিজা

‘দ্বিতীয় বিয়ে জগতে এটাই প্রথম নয়’, বিয়ের পর বললেন নাফিজা

0
126
nafija

বিনোদন ডেস্ক- লাক্স তারকা নাফিজা জাহান নাটক ও টেলিফিল্মে অভিনয় করে বেশ শক্ত অবস্থান তৈরি করেছিলেন। কিন্তু ২০১৩ সালের মাঝামাঝি সময়ে অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী দীপকে বিয়ে করেন নাফিজা। সেখানে গিয়ে অভিনয় ছেড়ে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এই দম্পতি। ​তবে নতুন খবর জানিয়েছেন এই তারকা। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন তিনি।

 

নাফিজা সোশ্যাল মিডিয়া ফেসবুকে শুক্রবার (৫ নভেম্বর) নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে লাল-সবুজ-হলুদ রঙের ঘোমটা টাঙানো শাড়িতে লাজুক হাসিতে দেখা যাচ্ছে। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা না হলে, ভালোবাসার দেশটা আমার দেখা হতো না…।’

 

এরপর শনিবার একটি ছবি পোস্ট করে পুরোনো সংসারের কথা টেনে এনে দ্বিতীয় বিয়ের কথা জানালেন। সেখানে বললেন, ‘দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।’ আর সেখানে তাকে অভিনন্দন জানিয়েছেন মনিরা মিঠু, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, শাহনাজ খুশি, শানারৈই দেবী শানু,বন্যা মির্জা, রুনা খান, বিপাশা কবির প্রমুখ।

 

অভিনেত্রী লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি।’

 

তিনি লিখেছেন, ‘সবকিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনিনা সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন, তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি…। দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না। আর এরপরই লিখেছেন,আলহামদুলিল্লাহ।

 

প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স তারকা হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন নাফিজা জাহান। এরপর নাটকে অভিনয় করে দর্শক মাতিয়েছেন। ‘৪২০’ ও ‘গ্রাজুয়েট’ নাটক দিয়ে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা।

 

অনেকদিন ধরেই তিনি শোবিজে নেই। গায়ক এস আই টুটুলের ভাগনে দ্বীপকে বিয়ে করে আমেরিকায় তিথু হন। তবে সেই বিয়ে ভেঙে গেছে৷ আবার বিয়ে করে খবরে এলেন নাফিজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here