Home দেশের খবর বাঘাবাড়ি নৌ-বন্দরে ধর্মঘট প্রত্যাহার: বাড়তি ভাড়ায় উত্তরাঞ্চলের ১৬ জেলায় সার সরবরাহ শুরু

বাঘাবাড়ি নৌ-বন্দরে ধর্মঘট প্রত্যাহার: বাড়তি ভাড়ায় উত্তরাঞ্চলের ১৬ জেলায় সার সরবরাহ শুরু

0
126

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: ২ দিন বন্ধ থাকার পর বাড়তি ভাড়া পাওয়ার আশ্বাসে বাঘাবাড়ি নৌ-বন্দরের হতে উত্তরাঞ্চলের ১৬ জেলার বাফার গুদামে সার সরবরাহকারী ট্রাক চালকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

 

শনিবার সন্ধ্যায় বাঘাবাড়িতে শাহজাদপুর উপজেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, ট্রাক মালিক. বন্দোবস্তকারী সংগঠন, ইজারাদার ও পুলিশের উপস্থিতিতে যৌথ সভায় এ সিদ্বান্ত হয়।

 

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশব্যাপী চলছে পরিবহন ধর্মঘট। ফলে শুক্রবার থেকে বাঘাবাড়ি নৌ-বন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে রাসায়নিক ইউরিয়া সার সরবরাহ বন্ধ ছিল।

 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাক মালিকরা ভাড়া বৃদ্ধির দাবী করায় প্রতি বস্তা সার সরবরাহে ২/৩ টাকা বৃদ্ধির সিদ্বান্ত হয়েছে। বিষয়টি সার লোড-আনলোড ঠিকাদাররা মেনে নেয়ায় ট্রাকে উত্তরাঞ্চলে সার সরবরাহের জটিলতা কেটে গেছে। তারা আজ রাত থেকেই সার সরবরাহ শুরু করবে বলে আশ্বস্ত করেছেন। জরুরী সেবার আওতায় সারবাহী ট্রাকগুলো রাস্তায় চলাচল করবে।

 

শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরে ট্রাক বন্দোবস্তকারী সংগঠনের সভাপতি জালাল উদ্দিন মোল্লা রাত ১১টার দিকে বলেন, প্রতি ৫০ কেজি সারের বস্তায় উত্তরাঞ্চলের দুরের জেলাগুলোর ক্ষেত্রে ৩টাকা এবং কাছের জেলা গুলোর ক্ষেত্রে ২টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ওই বৈঠকের পর আগে থেকে লোড দেয়া সারবাহী ট্রাকগুলো রাতেই গন্তব্যে ছেড়ে গেছে। সকাল থেকে পুরোদমে সার সরবরাহকারী ট্রাকগুলো চলাচল করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here