Home প্রধান খবর আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

0
355

নজর২৪, ঢাকা- রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ রবিবার (৭ নভেম্বর) বিকালে বাসায় ফিরবেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন আজ বাসায় ফিরবেন বেগম খালেদা জিয়া। বিকালে বা সন্ধ্যার দিকে তিনি ফিরতে পারেন।

 

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ২৫ অক্টোবর খালেদা জিয়ার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তার বায়োপসি পরীক্ষা করা হয়। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়।

 

দলীয় সূত্রমতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তিনি কিছুটা সুস্থ বোধ করায় তাকে বাসায় নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here