Home রাজধানী কনক সারোয়ার ও মেজর দেলোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কনক সারোয়ার ও মেজর দেলোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
234

নজর২৪, ঢাকা- রাজধানীর শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি ড. কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

আজ মঙ্গলবার (০২ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

 

ট্রাইব্যুনালের বেন্স সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।

 

জানা গেছে, আসামি কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেন। এছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সেনাপ্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক তথ্য ছড়ান।

 

এ ঘটনায় গত বছরের অক্টোবরে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চলতি বছর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল মোল্লা দুই আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here