Home বিনোদন বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

0
97

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার এ সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া বাগদান করেছিলেন গত বছরের ১ মার্চ। সে খবর আবার প্রকাশ করেন আরও চার মাস পর। হবু বরের নাম রনি রিয়াদ রশীদ। প্রায় ৭ বছর প্রেমের পর তারা বাগদান করেছিলেন।

 

এদিকে বাগদানের দেড় বছর পার হয়ে গেলেও এখনো বিয়ে করেননি ফারিয়া-রনি। কিন্তু কেন? জবাব দিয়েছেন নায়িকা। তিনি জানালেন, বিয়ে নিয়ে এখন তার কোনো পরিকল্পনাই নেই।

 

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে একটি ফ্যাশন হাউজের শো রুম উদ্বোধনের সময় সাংবাদিকদের মুখোমুখি হন নুসরাত ফারিয়া। সেখানেই তিনি বলেন, ‘বিয়ে নিয়ে কোন পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার (এটা পরিস্কার)! বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগে। সেই সময়টা আমার কাছে নেই। মহামারির জন্য দুই বছরের মতো পিছিয়ে গেছি। মহামারি কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে৷ তাই আপাতত বিয়ে করছি না।’

 

বর্তমান ব্যস্ততা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এই মুহূর্তে আমার হাতে অনেক কাজ। অনেকগুলো স্ক্রিপ্ট হাতে আছে। ওটিটি, সিনেমা এসব নিয়েই সামনে ব্যস্ত থাকতে হবে।’

 

জানা গেছে, নুসরাত ফারিয়া আজ থেকে আট বছর আগে রনি রিয়াদ রশিদের প্রেমে পড়েছিলেন। গেলো বছরের ১ মার্চ সাত বছরের প্রেমিকের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সেরেছেন নায়িকা।

 

ঢাকায় জন্ম নেওয়া রনি রশীদ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম বিষয়ে স্নাতক ও হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

 

পড়াশোনা শেষ করে ২০০৮ সালে দেশে ফিরে এক্সনমবিল করপোরেশনের অর্থ ব্যবস্থাপক হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে গ্রামীণফোন আইটি’র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ও স্যামিট কমিউনিকেশন লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

বর্তমানে তিনি আরেক টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব সামলাচ্ছেন।

 

রনির বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা; বাবার চাকরির সুবাদে তার শৈশবের কয়েক বছর কেটেছে সৌদি আরবের রিয়াদে। মাঝে কয়েক বছর কেটেছে লন্ডনে; স্থানীয় হলিফিল্ড স্কুলে টেন গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি।

 

ফারিয়ার পরিবারের সঙ্গে বেশ আগে থেকেই তার পরিবারের সখ্যতা ছিল। দুই পরিবারের পছন্দেই তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

 

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here