Home প্রধান খবর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন আরিয়ান

অবশেষে জেল থেকে মুক্তি পেলেন আরিয়ান

0
191

বিনোদন ডেস্ক- মুম্বাইয়ের আর্থাররোড জেল থেকে অবশেষে মুক্তি পেলেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (২৩)। আজ সকালেই জামিনের কাগজ জেলখানায় পৌঁছালে সকাল সাড়ে এগারোটার পর জেল থেকে বের হন আরিয়ান।

 

নিম্ন আদালতে দুবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর তিন দিন শুনানি শেষে গত বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। তার এক লাখ রুপির জামিনদার হয়েছেন অভিনেত্রী জুহি চাওলা।

 

জামিনের কাগজ গতকাল সন্ধ্যা ৫টা ৩০ মিনিটেও জেল কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় মুক্তি পাননি তিনি। তবে আজ ভারতীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটেই পৌঁছে যায় জামিনের কাগজ। ফলে মন্নত-এ (শাহরুখে প্রাসাদ) স্বস্তির হাওয়া। সামনেই দীপাবলি, আলোর উৎসব। ছেলের জামিনে খুশি শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খান। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। এবারও আলোয় ভাসতে পারে মন্নত।

 

এমন খবরে সামাজিক গণমাধ্যমে শাহরুখ কন্যা সোহানা আগেই ছোটবেলায় তোলা দাদার সঙ্গে তাঁর ছবি দিয়ে লিখেছেন, আই লাভ ইউ। শাহরুখ ভক্তরাও খুশিতে ডগমগ। সামাজিক গণমাধ্যমে উপচে পড়ছে স্বস্তির উচ্ছ্বাস।

 

গত ২ অক্টোবর মাদকপার্টি থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর পরদিন এনসিবি গ্রেফতার করে তাকে। দু’দফায় জামিন খারিজের পর এনসিবি হেফাজত থেকে গত ৮ অক্টোবর জেল হেফাজতের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকেই আর্থার রোড জেলে বন্দি ছিলেন আরিয়ান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here