শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে যা বললেন ঋতুপর্ণা ও শ্রাবন্তী

বিনোদন ডেস্ক- শনিবার সকালে ছাড়া পাবেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার অপেক্ষা গোটা ভারত। তবে মান্নাতে অপেক্ষার প্রহর একটু বেশি। এতদিন পর ছেলেকে ঘরে ফির পাবেন বাবা-মা। তারকা হলেও বাবা-মায়ের আবেগের ঊর্ধ্বে নন শাহরুখ-গৌরী।

 

তাদের এ অনুভূতি সম্পর্কে কথা বলেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়। খবর- সংবাদ প্রতিদিনের

 

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, আরিয়ানের জামিন পাওয়া খুব ভালো খবর। সন্তানের বিপদ হলে মা-বাবার মনে যে কী হয় তা শুধু তারাই জানেন। আমিও একজন মা, তাই বুঝতে পারি। আরিয়ানের পরবর্তী জীবন যেন ভালো হয়, নিরাপদ হয় সেই কামনাই করি। এত গুরুতর কঠিন পরিস্থিতি পেরিয়েও যেন মানসিকভাবে ঠিক থাকে। একটা ভালাে ভবিষ্যৎ যেন হয়।এই কামনা করি।

 

ছেলে ঝিনুকই শ্রাবন্তীর জীবনের সব। তাই মায়ের আবেগ খুব ভালো বুঝতে পারেন তিনি। অভিনেত্রী বলেন, মা হিসেবে এটুকু বলব সন্তান ঘরে ফিরলে সব বাবা-মায়ের ভালো লাগে। সেক্ষেত্রে আরিয়ান ঘরে ফিরছে তার বাবা-মায়ের কাছে। ভালো খবর। কিন্তু সন্তান ভুল করলে সেই ভুল যাতে আর না করে সেটা অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

 

শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, এত অল্প বয়সে কোনো মানুষকে যদি এভাবে রাজনীতির শিকার হতে হয়, তবে তার মনে দেশের রাজনীতির প্রতি বিরূপ মনোভাব তৈরি হওয়াটাই স্বাভাবিক। সেটা বাঞ্ছনীয় নয়।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্ট জামিন মঞ্জুর করলেও আরিয়ানের জেল থেকে বেরোতে পেরিয়ে গেছে আরও একদিন। শুক্রবার মধ্যাহ্নভোজের পর বিচারপতি সাম্ব্রে জামিনের নির্দেশ দেন। সেই মুক্তির আদেশ এনডিপিএস কোর্ট হয়ে আর্থার রোড জেলে পৌঁছাতে বিকেল সা়ড়ে ৫টা বেজে যায়। নিয়ম অনুযায়ী, এসময় শেষ হয় জেল কার্যালয়ের কাজ। ফলে ওই দিন রাতও আর্থার রোড জেলেই কাটান আরিয়ান।

 

এদিন ভোর সাড়ে ৫টায় আর্থার রোড জেলের বেল বক্স খোলা হয়। সেখানেই সারারাত পড়ে ছিল আরিয়ানের মুক্তি-নির্দেশ। খামবন্দি নির্দেশ জেলের ভেতরে নিয়ে যান জেলকর্মীরা। নথি সংক্রান্ত সব কাজই শেষ। এবার অপেক্ষা তার জেল থেকে বেরিয়ে আসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *