রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক- তানজিন তিশা অভিনীত বহুল প্রতীক্ষিত একক নাটক ‘নায়িকা’। ২০২০ সালে শুটিং শেষ হলেও দীর্ঘদিন পরে আজ আরটিভির পর্দায় মুক্তি পেতে চলেছে।
‘নায়িকা’ নাটকটি রচনা ও পরিচালনা করেন নির্মাতা সঞ্জয় বড়ুয়া। এতে প্রধান চরিত্রে ছিলেন বাংলাদেশ টিভি মিডিয়ার জনপ্রিয় মুখ তানজিন তিশা। ‘নায়িকাতে’ আরো ছিলেন শহীদুজ্জামান সেলিম, মারজুক রাসেল, সিয়াম নাসির, লুবনা নাজনীন সহ আরো অনেকে।
আর এস প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটক নিয়ে নির্মাতা সঞ্জয় বড়ুয়া বলেন, ‘নায়িকা’ কাজটি আমার অনেক সাধনার কাজ। ১ বছর ধরে এই নাটকের চিত্রনাট্যের কাজ শেষ করে তারপরে নির্মাণ করি। কিন্তু কাজ শেষ হবার অনেক দিনপর আজ আমার দীর্ঘ প্রতিক্ষার ফল পাবো।
এর আগে মুক্তির কথা ছিল তবে আরটিভির একটি প্রোগ্রামের কারণে সেদিন মুক্তি হয়নি।
অভিনেত্রী তানজিন তিশা বলেন, কাজটি নিয়ে অনেক আশা ছিল তবে এত দেরী হওয়াতে মর্মাহত হই। এটি অন্য ধাচের গল্প। এখানে দর্শক অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে। আশা করছি দর্শক খুব উপভোগ করবে নাটকটি।
চিত্রনাট্য নিয়ে নির্মাতা সঞ্জয় বড়ুয়া বলেন, এটি গতানুগতিক ধারার গল্প নয়। অন্য দশটি গল্পের সাথে ‘নায়িকা’র গল্প মিলবে না। দর্শক স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে গল্পের মূল কনপ্সেপ্ট কি। আজ শুক্রবার রাত ৮টায় আরটিভির পর্দায় মুক্তি পাবে নায়িকা। আশা করছি দর্শকরা পরিবার নিয়ে দেখবে ‘নায়িকা’।
