Home বিনোদন কেন পরীমণির জন্মদিনের ড্রেস কোড লাল-সাদা?

কেন পরীমণির জন্মদিনের ড্রেস কোড লাল-সাদা?

0
175

রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক- দেশের চলচিত্রের আলোচিত নায়িকা পরীমণি। আগামী ২৪ অক্টোবর তার জন্মদিন। প্রতিবারই বেশ জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। দিনটি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও চলচ্চিত্রের মানুষদের সঙ্গে কাটাবেন তিনি।

 

গত জন্মদিনে পরীর ড্রেস কোড ছিল সবুজ। এবারও রয়েছে ড্রেস কোড। পরীমণি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, এ বছর জন্মদিনে অতিথিদের লাল অথবা সাদা রঙের পোশাক পরে আসতে হবে।

 

তবে এত রঙ থাকতে লাল-সাদা কেন? এমন প্রশ্ন অনেকের মনে। লাল হলো শক্তি ও যুদ্ধের প্রতীক আর সাদা হলো শান্তির প্রতীক।

 

এদিকে পরীমণি নামটি অনেকের কাছে সাহস আর শক্তির অপর নাম। আর বরাবরের মত তিনি শান্তিটাকে আলাদাভাবে প্রাধান্য দিয়ে থাকেন। তাই হয়তো এবার এই রঙ দুটি বাছাই করেছেন ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা পরীমণি।

 

কারণ গত কয়েক মাস ধরে ঢালিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমণির জীবনে চলে এক মহাযুদ্ধ। যেই যুদ্ধে তিনি নিজেকে শক্ত করে আগলে রেখেছেন। এই সাহসী শক্তি পরীকে সকল বিপদ রুখে দিতে সাহায্য করেছে।

 

উল্লেখ্য, মাদক মামলায় দীর্ঘ ২৭ দিন পরে কারামুক্তি পান পরীমণি। কারামুক্তির দিন হাতে মেহেদী দিয়ে একটি বার্তা দেন মুখোশধারী বন্ধুদের। বীর বেশে নিজের বনানীর বাসা ফিরেন পরীমণি। এমন একটা সময়ে যে কেউ ভেঙে পড়ে। কিন্তু পরীমণি যেন শত্রুর সাথে লড়তে সাহস আর শক্তি সঞ্চার করে বের হলেন কারাগার হতে। শারীরিক-মানসিকভাবে অসুস্থতা সব কিছু ঝেড়ে ফেলে আবারো কাজে মনোযোগী হলেন ঢালিউডের লাস্যময়ী এই নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here