পাটগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত ১: আটক ২

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় শাহাজাহান আলী (৩৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুরশেদা বেগম ও আমিনুর ইসলাম দুইজনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (২২ অক্টোবর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার মেছিরপাড়া রহমতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয় শাহাজাহান আলী।

 

আটককৃতরা হলেন, ওই এলাকার আইযুব আলীর স্ত্রী খুরশেদা বেগম ও আব্দুল হকের ছেলে আমিনুর ইসলাম।

 

পুলিশ সুত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার মেছিরপাড়া রহমতপুর এলাকায় বেশ কিছুদিন হতে সামসুদ্দিন মুন্সির ছেলে শাহাজাহান আলীর সাথে প্রতিবেশী মনতব আলীর ছেলের আইযুব আলীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।

 

এদিকে বৃহস্পতিবার বিকালে ওই জমির সীমানায় সুপারি গাছের চারা রোপণ করেন শাহাজাহান আলী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। এ সময় আইযুব আলী পক্ষের লোকজনের হামলায় শাহাজাহান আলী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।

 

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইযুব আলীর স্ত্রী খুরশেদা বেগম ও আব্দুল হকের ছেলে আমিনুর ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *