উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষে গোলাগুলি, নিহত ৪

নজর২৪, কক্সবাজার- কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে ‘রোহিঙ্গাদের দুই পক্ষের সংঘর্ষে’ অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) ভোর রাত সোয়া ৪টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির এ ঘটনা ঘটে।

 

সংঘর্ষে চারজনের মৃত্যুর পাশাপাশি আরও সাতজন আহত হয়েছেন। তাদের ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় অস্ত্রসহ মুজিব নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৮নম্বর ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

 

তিনি বলেন, কী কারণে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি। চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হলেও এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। আরও সাতজনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *