Home দেশের খবর মসজিদে বৈঠকের সময় জামায়াতের ১৬ নেতা আটক

মসজিদে বৈঠকের সময় জামায়াতের ১৬ নেতা আটক

0
112

নজর২৪, জামালপুর: জামালপুরের বকশিগঞ্জে একটি মসজিদে গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে বকশিগঞ্জ পৌরসভার সীমার পাড় এলাকার একটি মসজিদ থেকে তাদের আটক করা হয়।

 

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোবাইল ফোনে জানান, আটক হওয়া ১৬ জনের নাম পরিচয় পেতে একটু সময় লাগছে। কারণ তারা সবাই তাদের নাম ও দলীয় পরিচয় সঠিকভাবে দিচ্ছে না। আমরা এখন জিজ্ঞাসাবাদ করে তাদের আসল পরিচয় উদঘাটন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here