শর্ট প্যান্ট ও জুতা পরে গণেশ মূর্তিতে বসে বিপদে শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক- বিতর্ক আর শ্রাবন্তী, যেন সমার্থক শব্দ। তাঁর ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক মতাদর্শ, সবকিছু নিয়েই সর্বসমক্ষে কাটাছেঁড়া চলতেই থাকে। এমনকি সোশ্যাল মিডিয়ায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরাও যুক্ত হন তাঁর সমালোচনায়! শ্রাবন্তীর চ্যাটার্জির বিরুদ্ধে এবার আনা হল হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ!

 

মঙ্গলবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সাম্প্রতিককালে যেখানে ঘুরতে গিয়েছিলেন সেখানেই তোলা সেসব ছবি। পরনে কালো রঙের টি শার্ট, শর্টস। চোখে রোদচশমা। পায়ে চপ্পল। দুটি সাধারণ ছবির পর তৃতীয় ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই তিন নম্বর ছবিতে একটি গণেশ মূর্তির উপর বসে থাকতে দেখা যায় শ্রাবন্তীকে। সেসময় তাঁর পায়ে ছিল সেই চটি।

 

ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘ঈশ্বরের সৃষ্টিকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানান।’ কিন্তু ইশ্বরের প্রতি অতি ভক্তিই যে শেষ পর্যন্ত বিপদে ফেলব কে জানত!

 

ছবি পোস্টের পরেই তীব্র কটাক্ষের সম্মুখীন হয়েছেন শ্রাবন্তী। প্রায় অধিকাংশই প্রতিবাদ জানিয়েছেন, কেন জুতো পরে গণেশের মূর্তির উপর বসেছেন তিনি! কেউ কেউ লিখেছেন, ‘লজ্জা বোধ সব কিছু কি হারিয়ে গেছে? জুতো পরে গণেশের ওপর বসে পড়েছো, নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না। বেহায়া মহিলা!’ আবার কেউ লিখেছেন, ‘শেষ পর্যায়ে ধর্মের অপমান করলেন!’

 

স্বভাবতই কোনও ট্রোল, কটাক্ষের জবাব দেননি শ্রাবন্তী। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেবী দুর্গার রূপে সাজে পরেও কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *