Home বিনোদন চমক নিয়ে ফিরছে জাজ মাল্টিমিডিয়া

চমক নিয়ে ফিরছে জাজ মাল্টিমিডিয়া

0
75

বিনোদন ডেস্ক- একঝাঁক নতুন ও তরুণদের নিয়ে নতুন ওয়েব সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে দেশের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার এ ঘোষণা দেয়া হয়।

 

‘মোনা’ নামের এই ওয়েব সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। যিনি কয়েক বছর জাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ছবিতে অভিনয় করবেন একঝাঁক অভিনয়শিল্পী।

 

ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন।

 

তিনি ‘কে হবে মাসুদ রানা’ র মঞ্চ থেকে উঠে এসে কয়েকটি নাটকে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। জাজের ‘এমআর নাইন’ নামে আরেকটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে তার। বর্তমানে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’ নামে একটি ওয়েব কনটেন্টের শুটিং করছেন।

 

সাজ্জাদ বলেন, ‘আমি নাটকেও অভিনয় করেছি। তবে ছবির জন্য মাঝে প্রস্তুতি নিচ্ছিলাম। বড় পর্দাই আমার মূল লক্ষ্য। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। এই ওয়েব সিরিজটি হচ্ছে বড় আয়োজনে।’

 

সাজ্জাদ জানান, লুক টেস্ট এবং অডিশনের মাধ্যমে কাজটিতে সুযোগ পেয়েছেন। ডিসেম্বরে সিরিজটির শুটিং শুরু হবে। ‘মোনা’ পুরোপুরি হরর থ্রিলার গল্পে। একটি বাচ্চা মেয়ে ‘মোনা’ নাম ভূমিকায় অভিয় করবেন। সাজ্জাদ ছাড়াও অভিনয় করবেন সামিনা বাসার, সেমন্তী সৌমি। জাজ জানায়, গল্পে নতুনত্ব থাকছে। বিস্তারিত জানানো হবে শিগগির।

 

এর গত জুলাইয়ে চারটি ওয়েব বানানোর ঘোষণা দিয়েছিল জাজ। সেই সিরিজগুলো নাম- অনুপাপ, পাপ, বারুদ ও খোঁজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here