Home দেশের খবর শাহজাদপুরে ড্রেজারে যমুনার বালু উত্তোলন করায় ২ শ্রমিকের জরিমানা

শাহজাদপুরে ড্রেজারে যমুনার বালু উত্তোলন করায় ২ শ্রমিকের জরিমানা

0
200

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর বালু অবৈধ উপায়ে ড্রেজারের মাধ্যমে উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ২ ড্রেজার শ্রমিককে ৬০ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভুমি) লিয়াকত সালমান।

 

জানা যায়, বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামের যমুনা নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করার সময় ২ ড্রেজার শ্রমিককে আটক করা হয়।

 

আটককৃত শ্রমিকরা হলো- উপজেলার চরা চিথুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আরিফ (৩২) ও পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের নুরুল সরকারের ছেলে জাহিদুল ইসলাম (৪০)। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এই বিষয়ে সহকারি কমিশনার (ভুমি) লিয়াকত সালমান বলেন, বেশ কিছুদিন যাবৎ যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এর আগেও অবৈধ ড্রেজার ও যমুনা নদীর বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়েছে। আমরা যাওয়ার পূর্বেই ড্রেজার সরিয়ে নেওয়া হতো, আজ বুধবার অভিযান চালিয়ে দুই ড্রেজার শ্রমিককে আটক করা হয়।

 

শ্রমিক দুইজন লিখিত মুচলেকা দিয়েছে যে তারা আর ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ করবে না। তাই তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here