Home জাতীয় কুমিল্লায় ‘কোরআন অবমাননা’ নিয়ে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

কুমিল্লায় ‘কোরআন অবমাননা’ নিয়ে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

0
83

নজর২৪, ঢাকা- কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সরকার।

 

বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক এক ভিডিও বিবৃতিতে একথা জানিয়েছেন।

 

প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জরুরি ঘোষণায় বলা হয়, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি।

 

তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

 

উল্লেখ্য, কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীর উত্তরপাড়ের একটি পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার অভিযোগ তোলার পর বুধবার সকাল থেকে শহরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য।

 

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। এখন সেটার জন্য যা যা প্রয়োজন তা-ই করা হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্যে এ কাজ করেছে তা এখনই বলা যাচ্ছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর তদন্ত শুরু হবে। তদন্তের জন্য আমরা তিন সদস্যের কমিটি করেছি।’

 

মন্ত্রীর ভিডিও বার্তা দেখতে এখানে ক্লিক করে- 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here