Home প্রধান খবর কুমিল্লার ঘটনায় কেউ ছাড় পাবে না: ওবায়দুল কাদের

কুমিল্লার ঘটনায় কেউ ছাড় পাবে না: ওবায়দুল কাদের

0
72

নজর২৪, ঢাকা- কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক অপশক্তির কাজ উল্লেখ করে বলেন যারা হিন্দুদের মন্দিরে হামলা চালায় তারা দলীয় পরিচয়ের হলেও ছাড় দেওয়া হবে না।

 

ওবায়দুল কাদের বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কেআইবি প্রাঙ্গণে শারদীয় দুর্গা পূজার মহাষ্টমী’র শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে একথা বলেন।

 

কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে কোরআন অবমাননা ঘিরে দিনভর উত্তেজনা বিরাজ করে। কয়েকটি পূজামণ্ডপে হামলার ঘটনাও ঘটে। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কুমিল্লার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীর পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।

 

কুমিল্লার ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে এক উৎসবমুখর পরিবেশে সার্বজনীন দূর্গাপূজা উৎসবে পরিণত হয়েছে। সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার পূজামণ্ডপে উৎসব পালিত হচ্ছে, তাই একটি কুচক্রী মহলের গাত্রদাহ হচ্ছে।

 

ওবায়দুল কাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো দুর্বৃত্ত যাতে মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি বা হামলা করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here