Home বিনোদন এবার শাহরুখপুত্রের পাশে দাঁড়ালেন রাভিনা

এবার শাহরুখপুত্রের পাশে দাঁড়ালেন রাভিনা

0
203

বিনোদন ডেস্ক- মাদকের মামলায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গত রোববার গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। তাকে গ্রেপ্তারের পর থেকেই বলিউডের অনেক তারকা নানাভাবে শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন। তারা সহানুভূতি প্রকাশ করেছেন আরিয়ানের প্রতি।

 

গত বৃহস্পতিবার এক টুইটে কড়া ভাষায় আরিয়ানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডন। তার ভাষ্য, আরিয়ানকে নিয়ে লজ্জাজনক রাজনীতির খেলা চলছে।

 

সেই টুইটে আরিয়ানের নাম উল্লেখ না করে রাভিনা লেখেন, ‘লজ্জাজনক রাজনীতির খেলা চলছে। এটি একটি যুবকের (আরিয়ান) জীবন ও ভবিষ্যৎ নিয়ে খেলা। হৃদয়বিদারক।’

 

মাদককাণ্ডে গত ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার করে এনসিবি। পরের দিন জিজ্ঞাসাবাদের জন্য আরিয়ানকে ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখতে এনসিবিকে নির্দেশ দেয় আদালত।

পরে গত ৭ অক্টোবর আরিয়ানসহ অন্য গ্রেপ্তারকৃতদের মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। এ সময় আরিয়ানের আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে ১৪ দিন বিচারকি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ড বাড়ানোর আবেদন করলে তা-ও নাকচ করেন আদালত। এ রায়ের পরপরই আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দে অন্তবর্তীকালীন ও পূর্ণ জামিন আবেদন করেছেন। শুক্রবার (৮ অক্টোবর) সেটিও নাচক হয়েছে। আগামী সোমবার জামিনের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here