Home রাজধানী কিউকমের ওয়ারহাউজ ভেঙে বাইক নিয়ে গেছে বিক্ষুব্ধ গ্রাহকরা

কিউকমের ওয়ারহাউজ ভেঙে বাইক নিয়ে গেছে বিক্ষুব্ধ গ্রাহকরা

0
72

নজর২৪, ঢাকা- ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের তেজগাঁও ওয়ারহাউজে গ্রাহকদের হামলার ঘটনা ঘটেছে। এসময় ক্ষুব্ধ গ্রাহকরা ওয়ারহাউজের তালা ভেঙে নিয়ে গেছে ছয়টি মোটরসাইকেল। প্ররতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতারের পর এ ঘটনা ঘটে। খবর- যমুনা টিভির

 

এদিকে সোমবার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় রিপনকে। রাজধানীর নয়া পল্টন থানায় এক ভুক্তভোগীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার পর রিপনকে ধরতে অভিযানে শুরু হয়।

 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কিউকমের গ্রাহকরা ২৫০ কোটি টাকা পাবে। আবার কিউকমের ৩৯৭ কোটি টাকা ফস্টার নামের এক আর্থিক প্রতিষ্ঠানের কাছে আটকে আছে। গ্রেফতার হওয়া রিপনের কাছ থেকে আরও তথ্য জানতে রিমান্ডে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here