Home ফিচার রোহিঙ্গা ক্যাম্পে চার বছরে ৭১ খুন, ১৩০০ মামলা

রোহিঙ্গা ক্যাম্পে চার বছরে ৭১ খুন, ১৩০০ মামলা

0
86

নজর২৪ ডেস্ক- রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ও তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা নিয়ে সোচ্চার ছিলেন মুহিবুল্লাহ। আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়া এ নেতাকে রোহিঙ্গা সন্ত্রাসীরাই হত্যা করেছে বলে অভিযোগ।

 

মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহর দাবি, ওই হত্যাকাণ্ডে রোহিঙ্গা প্রত্যাবাসনবিরোধী সন্ত্রাসী গ্রুপ আরসা জড়িত।

 

মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ১১ লাখ রোহিঙ্গা।

 

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে থাকছে এসব রোহিঙ্গা। মানবিক কারণে আশ্রয় দেয়ার পর তাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ।

 

তবে রোহিঙ্গাদের এভাবে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে নানা আশঙ্কা। রোহিঙ্গাদের নিয়ে এখন বিপাকে আছেন স্থানীয় বাসিন্দারাই।

 

তারা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খুন, গুম, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ বেড়েই চলেছে। দিনে ক্যাম্পগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও রাতে নিয়ন্ত্রণ করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। এতে কক্সবাজার জেলাবাসীর কাছে এখন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে রোহিঙ্গারা।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যেও মিলেছে রোহিঙ্গাদের অপরাধপ্রবণতার চিত্র। পুলিশের তথ্যানুযায়ী, গত ৪ বছরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে ১২ ধরনের অপরাধে প্রায় ১ হাজার ৩০০ মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ২ হাজার ৭৫ রোহিঙ্গাকে।

 

অপরাধের মধ্যে আছে হত্যা, অস্ত্র, মাদক, ধর্ষণ, অপহরণ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, ডাকাতি বা ডাকাতির প্রস্তুতি ও মানবপাচার।

 

এর মধ্যে ৭১টি খুন, ৭৬৪টি মাদক, ২৮টি মানব পাচার, ৮৭টি অস্ত্র, ৬৫টি ধর্ষণ, ১০টি ডাকাতি, ৩৪টি অপহরণ ও মুক্তিপণ আদায় এবং অন্যান্য আইনে ৮৯টি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here