নিজস্ব প্রতিবেদক, নজর২৪- চট্রগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের ডিএমডি মো: মেহেদী হাসান বিপ্লব।
দাঁতমারা ইউনিয়ন খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন দাতঁমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ নুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ওমর খৈয়ম ওসমানী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিহির দেসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ।
এসময় হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
টান টান উত্তেজনায় ভরপুর এ ফাইনাল খেলায় পূর্ব হাসনাবাদ ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম হাসনাবাদ ফুটবল একাদশ।
পরে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ১০ হাজার, চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান শিল্পপতি মেহেদী হাসান বিপ্লব।
এছাড়া চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে আয়োজক কমিটির পক্ষ থেকে ট্রফি ও প্রাইজমানি দেওয়া হয়।
এদিকে দীর্ঘদিন পর মেহেদি হাসান বিপ্লব এলাকার অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তাকে স্বাগত জানাতে জড়ো হয় দাতঁমারা ইউনিয়নের সর্বস্তরের জনতা।
