এবার চাঁদে জমি কেনার ঘোষণা দিলেন হিরো আলম

বিনোদন ডেস্ক- বর্তমানে সব থেকে আলোচনার মূখ্য বিষয় হলো চাঁদে জায়গা কেনা। সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এস এম শাহিন আলম ও শেখ শাকিল হোসেন নামের দুই তরুণ চাঁদের দেশে জমি কিনে আলোচনায় আসেন। এরপর থেকে একে একে অনেকেই চাঁদে জমি কিনছেন।

 

এবার চাঁদের দেশে জায়গা কিনলেন ভাইরাল হিরো আলম। তবে বাস্তবে না হলেও একটি এই পূজোয় “বাজী” নামক একটি ওয়েব ফিল্মে হিরো আলমের গার্লফ্রেন্ডকে গিফট করতে দেখা যাবে। ওয়েব ফিল্মেটিতে আরও অভিনয় করতে দেখা যাবে সাংবাদিক আকাশ নিবিরকে।

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হিরো আলম তার ভেরিফাই ফেসবুক পেইজে লেখেন- “চাঁদের দেশে সবাই জায়গা কিনলে আমি কেন বাদ থাকবো। আমার মনে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা। আমি অনেক কিছু চিন্তা-ভাবনা করে দেখলাম। আমাদের দেশের কিছু লোক যদি চাঁদের দেশে গিয়ে বসবাস করে। এটা তো খুশির খবর। তাহলে বাংলাদেশে কিছুটা যানজট মুক্ত হবে এবং কিছু বেকার লোকের কর্মস্থান হবে।

 

তাই সবাইকে বলছি যার যার সমর্থ আছে, সবাই চাঁদের দেশে জায়গা কিনুন। আর যদি ঘটনাটি সত্যি হয় তাহলে আমিও কিনবো ইনশাআল্লাহ।”

 

উল্লেখ্য, চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। যার বাংলা অর্থ ‘চন্দ্র দূতাবাস’। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম একর প্রতি ২৪.৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১২৫ টাকা থেকে ৪২৪৩৭ টাকা।

 

এর আগে ৫৫ ডলারে চাঁদে জমি কেনার খবরে আলোচনায় আসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের এস এম শাহিন আলম ও তার বন্ধু সদর উপজেলার জোড়দিয়া গ্রামের শেখ শাকিল হোসেন।

 

এদিকে খুলনা মহানগরীর মডার্ন ফার্নিচার মোড় এলাকার বাসিন্দা ও বেসরকারি একটি টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি এম ডি অসীমও সম্প্রতি চাঁদে জমি কিনে বিবাহবার্ষিকীতে তার স্ত্রীকে উপহার দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *