হাতিরঝিলে নতুন ‘সংসার’ শুরু করলেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক- ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শককে উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। মাঝে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সমালোচনাও হলেও আবারো মন দিয়েছেন কাজে।

 

এবার তিনি রাজধানীর হাতিঝিলে নিজের সংসার শুরু করলেন। তবে বাস্তবে নয় বরং ক্যামেরার সামনে। হাতিরঝিলে প্রিয়াংকা শুটিং স্পটে ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকসের বিজ্ঞাপনের কাজ করছেন অপু বিশ্বাস। এটি নির্মাণ করছেন হেদায়েত উল্লাহ তুর্কী। অপু বিশ্বাস ছাড়াও এতে আরো মডেল হয়েছেন হেদায়েত উল্লাহ তুর্কী, রফিক মিন্টু, এরশাদ মন্ডল।

 

ওভিসির গল্পের প্রয়োজনে এ হাউজে সংসার করতে হচ্ছে তাকে। নতুন বিজ্ঞাপনটি নিয়ে অপু বলেন, সিনেমার পাশাপাশি ভালো বিজ্ঞাপনের অফার পেলে করি। এখন যে বিজ্ঞাপনে কাজ করছি তার মধ্যে দারুণ একটি পারিবারিক গল্প রয়েছে।

 

অপু বিশ্বাস ওয়ালমার্টের শুভেচ্ছাদূত। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সম্প্রতি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। সুলভ মূল্য এ প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। আমি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যর সুনাম ছড়িয়ে পড়ুক। আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন।

 

হেদায়েত উল্লাহ তুর্কী নাটক নির্মাণ ও অভিনয় করলেও এবারই প্রথমবার বিজ্ঞাপন নির্মাণ করছেন। তার সহযোগী নির্মাতা হিসেবে কাজ করছেন পরিচালক স্বপন বিশ্বাস।

 

জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি দেশের সব টিভি চ্যানেল ও সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রচার শুরু হবে।

 

অপু বিশ্বাস সম্প্রতি ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এর বাইরে টলিউডের জন্য নচিকেতার লেখা ‘শর্টকাট’ সিনেমায়ও অভিনয় করেছেন এই নায়িকা। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে আছেন পরমব্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *