৯ বছরেও মাহফুজুরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারিনি: ইভা

বিনোদন ডেস্ক- মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সংগীত শিল্পী ইভা। দীর্ঘ ৯ বছর সন্তানকে নিয়ে নিঃসঙ্গতায় দিন কাটানোর পর, সন্তান ও নিজের স্বাভাবিক ভবিষ্যৎ ভাবনাতেই বিচ্ছেদের এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। মাহফুজের অবহেলাই তাকে বিচ্ছেদের পথে ঠেলেছে বলেও মন্তব্য করেন ইভা।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক গণমাধ্যমে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

 

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রেজেন্টার হিসেবে চাকরি দিয়ে জীবন শুরু করেছিলেন ইভা রহমান। একটা সময় চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে মন দেয়া নেয়া। তারপর বিয়ে। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন।

 

বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছু দিন আগেই। ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন গায়িকা ইভা রহমান। শুধু তাই নয়, নতুন করে ঘরও বেঁধেছেন তিনি। তার নতুন স্বামীর নাম সোহেল আরমান। আর এই বিয়ের পরই নিজের পুরনো পদবি মুছে ফেলেছেন। এখন থেকে নিজেকে ইভা আরমান বলেই দাবি করছেন তিনি।

 

ইভা বলেন, ২০১২ থেকে আমরা সেপারেট থাকা শুরু করি। আমি আর আমার ছেলে থাকতাম গুলশানে আর উনি থাকতেন বনানীতে। এভাবে একটি সম্পর্ক ঝুলন্ত থাকতে পারে না। ৯ বছর চেষ্টা করেও সম্পর্ক স্বাভাবিক করতে পারেননি বলেও জানান ইভা। এজন্য মাহফুজুর রহমানের অসহযোগিতাকে দায়ী করেছেন তিনি।

 

চলতি বছরের ৪ জুন ডিভোর্স পেপার সাবমিট করেন ইভা। চলতি মাসের ১৬ সেপ্টেম্বর ডিভোর্স প্রক্রিয়া শেষ হয় তাদের। এরপর ১৯ সেপ্টেম্বর ফের বিয়ে করেন মাহফুজুর রহমানের সাবেক এই সহধর্মিণী। নতুন নাম ইভা আরমান নামে নিজেকে পরিচয় করান তিনি।

 

মাহফুজুর রহমানকে বিয়ে করে শুধু শূন্যতা পেয়েছেন জানিয়ে ইভা বলেন, নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি। আগামীতে আরো সাবলীল গান করার আশা প্রকাশ করে ইভা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেকে ট্রল করে আমাকে গানের পাখি বলেছেন। ট্রলের শিকার হওয়ায় হতাশাও প্রকাশ করেন এই সংগীত শিল্পী। এসময় সমালোচকদের গঠনমূলক ট্রল করার আহ্বান জানান ইভা আরমান।

 

এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা রহমান। তখনই এর চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন।

 

কণ্ঠশিল্পী ইভার এ পর্যন্ত ৩০টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে ও দেশের বাইরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *