Home দেশের খবর বিয়ে বাড়িতে কনেকে ধর্ষণ, জানাজানির পরে ভেঙে গেল বিয়ে

বিয়ে বাড়িতে কনেকে ধর্ষণ, জানাজানির পরে ভেঙে গেল বিয়ে

0
112
ফাইল ফটো

নজর২৪, দিনাজপুর- বিয়ে ঠিক। রাতে হবে আনুষ্ঠানিকতা। সেই অনুযায়ী বর ও কনের বাড়িতে চলছিল আয়োজন। কিন্তু বিয়ের দিন সকালেই প্রতিবেশীর কাছে ধর্ষণের শিকার হয় মাদ্রাসাছাত্রী। বিষয়টি জানার পর বিয়ে ভেঙে দেয় বরপক্ষ।

 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে। মেয়েটির মা থানায় মামলা করার পর ধর্ষক আব্দুর রহমান বাবলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

জানা গেছে, শনিবার রাতে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে দুই বাড়িতেই আয়োজন চলছিল। সকালে প্রতিবেশী বাবলু নিজের রান্নার জন্য মেয়েটিকে তার বাড়িতে ডেকে নেয়। তার স্ত্রী-সন্তান বাড়িতে ছিল না। মেয়েটি তাকে রান্না করে দিতে গেলে ধর্ষণ করে বাবলু। ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে বাবলুকে আটক করেন। বিয়ে ঠিক হয়ে থাকায় প্রথমে বিষয়টি চেপে যায় মেয়ের পরিবার। কিন্তু পরে ঘটনা জানাজানি হওয়ায় বিয়ে ভেঙে যায়।

 

ভুক্তভোগী কিশোরীর দাদা বলেন, শনিবার রাতে তার নাতনির বিয়ে হওয়ার কথা ছিল। ওই দিন সকালে ধর্ষণের ঘটনাটি ঘটে। অনেক চেষ্টা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও তা জানাজানি হওয়ায় বিয়ে ভেঙে গেছে।

 

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গ্রামবাসী অভিযুক্ত আব্দুর রহমান বাবলুকে আটক করেছিল। গ্রামবাসীর গণপিটুনিতে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাবলু। পরে রোববার ওই ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ বাবলুকে গ্রেফতার করে।

 

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here