Home রাজধানী মাথায় গুলি লেগে র‍্যাব সদস্যের মৃত্যু

মাথায় গুলি লেগে র‍্যাব সদস্যের মৃত্যু

0
161

নজর২৪, ঢাকা- রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে মাথায় গুলি লেগে এক র‌্যাব সদস্য মারা গেছেন। তার নাম শুভ মল্ল (২৬)। তিনি পুলিশ কনস্টেবল প্রেষণে র‌্যাব সদর দফতরে কর্মরত ছিলেন।

 

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এলিট ফোর্স র‌্যাব সদরদফতরে এ ঘটনা ঘটে।

 

র‍্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, শুভ একাই দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি মাথায় গুলিবিদ্ধ হন। কীভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করা হচ্ছে। এটি দুর্ঘটনা না আ.ত্মহ.ত্যা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শুভর বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here