Home বিনোদন মধ্যরাতে মাহির বিয়ে: একটি ছবি নিয়ে বিব্রত পরিচালক মানিক

মধ্যরাতে মাহির বিয়ে: একটি ছবি নিয়ে বিব্রত পরিচালক মানিক

0
409

বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও বিয়ে করেছেন। রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে মাহি নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

 

এদিকে মাহির বিয়ের পরপরই একটি ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এই ছবি নিয়ে বিব্রত চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

 

ছবিতে দেখা যায় মাহি-রাকিব বাসর ঘরে বিয়ের সাজে বসে আছেন। তাদের সঙ্গে সেলফি তুলছেন মানিক। এতেই বেঁধেছে গোল! বাদ সেধেছে একটি মাথা! অর্থাৎ ভাইরাল হওয়া এই ছবিতে দেখা গেছে মাথা কেটে সম্পাদনা করে বসিয়ে দেয়া। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের স্থানে রাকিবের মাথা বসিয়ে দেয়া হয়েছে।

 

এডিট করা ছবি

 

বিষয়টি উল্লেখ করে মানিক আজ ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন: ‘ভাইরে ভাই কী শুরু হইলো! আনন্দ অশ্রুর একটি দৃশ্যের শুট চলাকালে কয়েকটা সেলফি তুলেছিলাম। গতকাল সেই সেলফিগুলোর ভালো ব্যবহার হলো। সাইমনের মাথা কেটে অন্যের মাথা বসিয়ে দেয়া হলো। তারপর ইতিহাস! যারা এই কাজ করেছে, আল্লাহ তাদের হেদায়েত করুক।’

 

কেন কী উদ্দেশ্যে কারা এই ছবি সম্পাদনা করে প্রচার করছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিছক মজা করা এর উদ্দেশ্য। কিন্তু যারা কাজটি করেছেন তারা হয়তো ভুলে গেছেন যে আনন্দে অন্যের ক্ষতি হয় তা না করাই ভালো।

 

উল্লেখ্য, গত জুন মাস থেকেই শোনা যাচ্ছিল, রাকিব সরকার নামের একজন ব্যবসায়ী এবং রাজনীতিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন মাহি। মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে সপ্তাহখানেক আগে লিখেছিলেন, ‘১৩ সেপ্টেম্বর আমি তোমাকে একটা চমক দিতে যাচ্ছি।’

 

সেই চমকই তিনি দিলেন বিয়ের খবর দেয়ার মাধ্যমে। মাহির এটি দ্বিতীয় বিয়ে। রাকিবের ঘরে দুইটি সন্তান আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here