Home বিনোদন এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ- জয়া আহসান

এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ- জয়া আহসান

0
113

বিনোদন ডেস্ক- সারাদেশজুড়ে প্রতিবাদ চলছে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে অনেকে মানববন্ধনও করছেন। এবার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করে মুখ খুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

 

তিনি আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। বিষাদে ভরা সেই স্ট্যাটাসে জয়া লেখেন, ‘ছিঃ! কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্মম নিষ্ঠুর ভিডিও আমারই দেশে তৈরি, এও বিশ্বাস করতে হবে?

 

আমারই কোনো বোনকে লাঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তে ভেজা লাল-সবুজের দেশে?’

 

তিনি আরও লিখেছেন, ‘নিষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা- সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্বনাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?

 

না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছিঃ। আর, তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here