পরীমণির সঙ্গে হাত মিলিয়ে ধন্য ব্যবসায়ী জিল্লুর

নজর২৪ ডেস্ক- কাশিমপুর কারাগারের সামনেই মুদি দোকান জিল্লুর রহমানের। সিনেমায় অনেক আগে থেকেই পরীমনিকে দেখলেও কখনও সামনা-সামনি দেখেননি। পরীমনিকে যেদিন কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়, সেদিন থেকেই তাকে দেখার চেষ্টায় ছিলেন জিল্লুর রহমান।

 

মনের কোণে জমানো পরীমনিকে দেখার সেই বাসনা পূরণ হয়েছে জিল্লুর রহমানের। বুধবার দেখতে পেয়েছেন পরীমনিকে। শুধু দেখা নয়, হাতে হাত মেলাতে পেরেছেন জিল্লুর রহমান।

 

তিনি বলেন, ‘আমি পরীমনির ভক্ত। পরীমনি জেলখানায় আসার পর থেকেই আকাঙ্ক্ষা ছিল তাকে দেখব। যেকোনো উপায়ে হোক, আজ আমি তার কাছাকাছি গিয়ে তার সাথে হাত মেলাতে পেরেছি। এ জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি।’

 

মাদক মামলায় গ্রেপ্তারের ২৭ দিন পর জামিনে ছাড়া পেয়ে বুধবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বনানীর বাসায় ফেরেন পরীমনি।

 

সকাল সাড়ে ৯টার দিকে যখন পরীমনি কাশিমপুর কারাগার ছাড়েন তখন তাকে দেখতে উৎসুক জনতা ভিড় করেন কারাগারের সামনে। সেই ভিড়েই ছিলেন মুদিদোকানি জিল্লুর রহমান।

 

তিনি বলেন, ‘আমি কারাগারের সামনের স্থানীয় দোকানদার। সেই হিসেবে কারাগারে সব সময় যাওয়া-আসা আছে, কারাগারের সাথে আমি সম্পৃক্ত।’

 

পরীমনিকে সামনে থেকে দেখার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিল্লুর রহমান বলেন, ‘এত মানুষের মাঝে তাকে দেখতে পেরে মনে হয়েছে আকাশের চাঁদ হাতের কাছে এসেছে। বাস্তবে দেখে অনেক বেশি ভালো লেগেছে, যেটা ভাষায় বোঝানো যাবে না।’

 

উল্লেখ্য, মাদক মামলায় দীর্ঘ ২৭ দিন কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। আজ বুধবার সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।

 

পরীকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন। পরে সকাল সাড়ে ৯টার দিকে গাড়িতে পরীমনিকে নিয়ে কারাফটক ত্যাগ করেন তারা। এ সময় সাদা গাড়ির সানরুফ খুলে উঁচু হয়ে দাঁড়িয়ে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান উৎফুল্ল পরীমনি।

 

এর আগে সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। পরে ৯টা ৩৭ মিনিটে বের হন। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন।

 

বের হওয়ার সময় তিনি বেশ উৎফুল্ল ছিলেন। এসময় তাকে সাদা রঙের একটি গাড়িতে করে বের হতে দেখা যায়। তখন তিনি সেলফি তুলেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।

 

পরীমনি যখন হাত নেড়ে তার ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখন তার হাতে লেখা ছিল, ‘Dont ও লাভ চিহ্ন, এরপর me Bitch’। তবে এ লেখার উদ্দেশ্য কি তা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *