Home খেলাধুলা মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি পরবেন আনসু ফাতি

মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি পরবেন আনসু ফাতি

0
171
ansu fati n34n

স্পোর্টস আপডেট ডেস্ক- বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে লিওনেল মেসি প্যারিস সেন্ত জার্মেইয়ে পাড়ি দেওয়ার পর থেকেই তার জার্সি নিয়ে নানা আলোচনা। গুঞ্জন ছিল, বার্সেলোনার ১০ নম্বর জার্সি অবসরে যাচ্ছে। কিন্তু না, এবারের মৌসুমেও মাঠে থাকছে ১০ নম্বর জার্সি। অসংখ্য রেকর্ডের জন্ম দিয়ে সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গে বসা মেসির জার্সি পরবেন আনসু ফাতি।

 

আজ (বুধবার) বার্সেলোনা নিশ্চিত করেছে বিষয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে কাতালান ক্লাবটি। যার ক্যাপশনে লেখা, ‘আমাদের নতুন ১০ নম্বর। মেড ইন লা মাসিয়া। আনসু ফাতি।’

 

২০২১-২২ মৌসুমের পুরো স্কোয়াডের জার্সি নম্বর প্রকাশ করেছে বার্সেলোনা। পরিবর্তন হয়েছে বেশ কয়েকটি জার্সি। মঙ্গলবার দলবদলের শেষ দিনে আচমকা ন্যু ক্যাম্প ছেড়ে গেছেন আঁতোয়া গ্রিজমান। এই ফরোয়ার্ডের পরা ৭ নম্বর জার্সি চলতি মৌসুমে গায়ে জড়াবেন তার ফরাসি সতীর্থ উসমান ডেম্বেলে। আর ডেম্বেলের ১১ নম্বর জার্সি পরবেন দেমির।

 

উল্লেখ্য, বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের পথচলায় নিজের নামের সঙ্গে জার্সির নম্বরটাও যুক্ত হয়ে গিয়েছিল লিওনেল মেসির। ‘এলএমটেন’ একটি ব্র্যান্ড হয়ে গিয়েছিল। কিন্তু সেসব এখন অতীত। লিওনেল মেসি এখন পিএসজির। পিএসজিতে মেসির জার্সি নম্বর ৩০। বন্ধু নেইমার নিজের ১০ নম্বর জার্সিটা দিতে চাইলেও মেসি নেননি। পিএসজির ১০ নম্বর নেইমারেরই আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here