Home বিনোদন ‘লোহারতরী’ নিয়ে বরিশালে তানজিন তিশা

‘লোহারতরী’ নিয়ে বরিশালে তানজিন তিশা

0
226

রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক: গ্লামার কুইন নামে বাংলাদেশ মিডিয়া পাড়ায় একটা শব্দ শোনা যায়। এই শব্দটির সাথে যে নাম আসে সেটি হলো তানজিন তিশা। কারণ সোশ্যাল মিডিয়ায় তিশার ভক্ত অনুরাগীরা নামের আগে “গ্লামার কুইন” ট্যাগ ব্যবহার করে। হটাৎ গ্লামার কুইন বরিশাল বিভাগে! কিন্তু বরিশাল কেন?

 

এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেল সঞ্জয় সমাদ্দার এর “লোহারতরী” নিয়ে ফেসবুকে লেখা একটি পোষ্ট। কিছুদিন পূর্বে নির্মাতা সঞ্জয় সমাদ্দার “লোহারতরী” নামের একটি ওয়েব ফিল্মের ঘোষণা দেন।

 

কিন্তু কারা এতে কাজ করছেন তা জানাননি নির্মাতা। অবশেষে প্রকাশ্যে এসেছে “লোহারতরী” চিত্র নাট্যের একটি ছবি। তাতে দেখা যায় চিত্রনাট্য করেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার, স্বরুপ চন্দ্র দে, নাজিম উদ দৌলা।

 

“লোহারতরী” ওয়েবফিল্মে মূল চরিত্রে অভিনয় করছেন গ্লামার কুইনখ্যাত তানজিন তিশা, সাথে রয়েছে মনোজ প্রামাণিকসহ অনেকে। নির্মাতা জানান, ওয়েবফিল্মটির গল্প একটি মেয়েকে নিয়ে।

 

এর আগে ‘সাহসিকা’য় তানজিন তিশাকে এক প্রতিবাদী নারী হিসেবে দেখেছে দর্শক। এবার ফের ‘লোহারতরী’তে নারীপ্রধান গল্পে দেখা যাবে তিশাকে।

 

জানা যায়, সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই ওয়েব ফিল্মের শুটিং-এর জন্য তানজিন তিশা বরিশালে অবস্থান করছেন। সাথে রয়েছে শুটিং ইউনিট এবং তানজিন তিশার বেষ্ট ফ্রেন্ড এবং ডিজাইনার জাবিন ইকবাল।

 

নারীপ্রধান এই ওয়েব ফিল্মে তানজিন তিশার ডিজাইনার হিসেবে রয়েছেন জাবিন ইকবাল। প্রথম দিনের শুট শেষ হয়েছে চলবে আরো তিন চার দিন।

 

উল্লেখ্য, ‘লোহারতরী’ ওয়েবফিল্মটি দেশী ওটিটি প্লাটফর্ম ‘আই-থিয়েটার’ এ অবমুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here