Home রাজধানী হেলমেট পরে ছাত্রদলের মিছিলে হামলা, ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন

হেলমেট পরে ছাত্রদলের মিছিলে হামলা, ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন

0
137

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ‘বাইক হামলা’ চালানো হয়েছে।

 

রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টিএসসির দিকে এগোলে এ হামলা হয়।

 

হামলায় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে অন্তত ১০ নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

হামলার বিষয়ে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে সকাল ১০টায় টায় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করি।

 

‘মিছিলটি শেখ রাসেল টাওয়ার অতিক্রম করে বিএনসিসি ভবনের সামনে আসলে মোটরসাইকেলে আসা একদল লোক হেলমেট পরা অবস্থায় আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ঢাবি সদস্য সচিবসহ ১০ জন আহত হয়েছে। এ সময় তারা আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়।’

 

কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, হেলমেট পব থাকায় কাউকে চিহ্নিত করতে পারিনি। তবে মনে হচ্ছে মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন এরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here