উল্লাপাড়ায় মাদক মামলায় ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (১৭ আগষ্ট)তাদের আদালতে সোপর্দ করা হয়।

 

উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার পাচলিয়া গ্রামের হবিবর রহমানের ছেলে মেহেদী হাসান মুকুল (৩৭), আনোয়ার হোসেনের ছেলে মেরাজুল ইসলাম (১৯), আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম (২০) ও হাসানপুর গ্রামের সালাম উদ্দিন শেখের ছেলে আলামিন শেখ (২৫)।গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার আদালতে তাদের চালান দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *