শাহজাদপুরে অরক্ষিত বিদ্যুৎ সংযোগে শিশুর মর্মান্তিক মৃত্যু, চাচা আটক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাচার অরক্ষিত বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পষ্ট হয়ে মোঃ রিয়াদ মন্ডল (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রিয়াদ মন্ডল উপজেলার শেলাচাপড়ী খাঁ পাড়ার গার্মেন্টস কর্মী মোঃ আনোয়ার হোসেনের ছেলে। এই ঘটনায় শিশু রিয়াদের চাচা রবিউল মন্ডলকে গেফতার করা হয়েছে।

 

জানা যায়, সোমবার (১৬ আগষ্ট) সকাল ৭টায় শিশু রিয়াদ ঘুম থেকে উঠে বাড়ির পাশে নানা মোঃ তোরাব আলীর বাড়িতে যায়। আধা ঘন্টা পর বাড়ি ফেরার পথে রাস্তার উপরে রাখা আপন চাচা মোঃ রবিউল মন্ডলের অরক্ষিত বিদ্যুৎ চালিত পানির মোটরে বিদ্যুতায়ীত হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

 

শিশু রিয়াদের চিৎকার শুনে তার মা মোছাঃ রিতা খাতুন ও বোন জীম ঘটেনাস্থলে ছুটে যায়। তারা গিয়ে দেখতে পায় অরক্ষিত বিদ্যুতের তারে জরিয়ে শিশু রিয়াদ অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রিয়াদকে উদ্বার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত্য ঘোষণা করেন।

 

রিয়াদের পিতা মোঃ আনোয়ার হোসেন জানান, আমার ভাই রবিউল মন্ডল এর সাথে বেশ কিছুদিন যাবৎ আমাদের পারিবারিক বিবাধ চলছিলো। আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার উদ্দেশ্যেই চলাচলের পতে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ রাখা হয়, এর ফলেই আমার ছেলের মৃত্যু হয়েছে।

 

এই বিষয়ে শাহজাদপুর থানার ওসি (অপারেশন এন্ড কমিনিউটি পুলিশিং) মোঃ আব্দুল মজিদ বলেন, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পষ্ট হয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্হলে এসআই আহাদের নেতৃতে পুলিশের একটি দল পাঠানো হয়।

 

রাত ৯টায় শিশু রিয়াদের লাশ উদ্বার করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়। সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়না তদন্ত শেষে শিশু রিয়াদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, এই বিষয়ে নিহত শিশুর পিতা আনোয়ার হোসেন সোমবার রাতেই তার ভাই রবিউল মন্ডলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *